দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসরে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভারতের গোয়ায় আগামী ২৫ মে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে।
গ্রুপ পর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভারত। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। এরপর ৩১ মে শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে আফঈদা-ঋতুপর্ণারা।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট থেকে এবার অংশ নিচ্ছে না পাকিস্তান।
২০১০ সালে কক্সবাজারে যাত্রা শুরু করা এই নারী ফুটবল প্রতিযোগিতা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর হিসেবে বিবেচিত হচ্ছে। গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী—
২৫ মে: ভুটান বনাম নেপাল, মালদ্বীপ বনাম ভারত
২৮ মে: শ্রীলঙ্কা বনাম ভুটান, বাংলাদেশ বনাম মালদ্বীপ
৩১ মে: নেপাল বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ বনাম ভারত
৩ জুন: সেমিফাইনাল
৬ জুন: ফাইনাল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।