মার্কিন ঘাঁটি বন্ধের খবর নাকচ করেছে কাতার
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৪:১৪
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদ বন্ধ করার সম্ভাবনার খবরকে নাকচ করেছে কাতার সরকার।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির মধ্যে কাতারের আল-উদেইদে অবস্থিত বিশাল মার্কিন বিমানঘাঁটি বন্ধ করার বিষয়টি থাকতে পারে। তবে কাতার সরকারের একজন মুখপাত্র এই তথ্যের খণ্ডন করেছেন।
তিনি বলেন, "বর্তমান সংকট বরং কাতারের সঙ্গে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের বিদ্যমান অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।"
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।