অল্পের জন্য প্রানে বাঁচলেন অমিত শাহ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৪:৩৯
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে বেঁচেছেন। শুক্রবার রাতে খারাপ আবহাওয়ার কারণে তার বহনকারী ব্যক্তিগত বিমান কলকাতায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা দেরিতে অবতরণ করতে সক্ষম হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
অমিত শাহকে বহনকারী বিমানটি রাত ১২টা ২৫ মিনিটে কলকাতার আকাশসীমায় প্রবেশ করলেও অবতরণ না করতে পারায় প্রায় ৫৫ মিনিট আকাশে চক্কর কাটতে হয়। এক পর্যায়ে বিমানটিকে কৃষ্ণনগরের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। অবশেষে রাত ১টা ২০ মিনিটে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমান।
এর আগেও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন; প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের কারণে তার বিমানও প্রায় এক ঘণ্টা আকাশে চক্কর কাটে।
অমিত শাহ শনিবার রাজ্যে আসছেন, যেখানে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।