শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে হামলা চালাচ্ছে,কাঁদলেন মেয়র, দুষলেন নেতানিয়াহুকে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:৫৩

সংগৃহীত

ইসরাইলের উত্তরাঞ্চলে একের পর এক হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলায় মিসগাভ আম, তেশুবা ও গাদের মতো ইসরাইলি বসতিগুলো ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি এত ভয়াবহ যে, মারগালিওটের মেয়র এই ধ্বংসাবশেষ বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

বুধবার উত্তরাঞ্চলের স্থানীয় কাউন্সিল প্রধানরা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি মেয়রদের বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাসিন্দাদের এলাকা ত্যাগ না করতে সবরকম ব্যবস্থা নিন।’

বৈঠকে মেয়র আভিচাই স্টার্ন অভিযোগ করেন, হিজবুল্লাহর হামলায় তাদের বসতিঘর ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং সরকার সীমান্তবর্তী এলাকাগুলোর যথাযথ সহায়তা করছে না। তিনি বলেন, ‘কোনো রাষ্ট্র আমাদের সমর্থন করছে না। আপনারা সবকিছু ধ্বংস করে দিয়েছেন। হয় স্বীকার করুন যে এটা সামলাতে পারছেন না, অথবা কিছু ব্যবস্থা নিন—ঈশ্বরের দোহাই!’

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ৮২টি অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে। লেবাননের কানতারা ও মিনিয়ারা শহরে এখন তীব্র স্থলযুদ্ধ চলছে।

এই হামলা ও সীমান্ত সংঘর্ষের মধ্যে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে স্থানীয় মেয়ররা তীব্র সমালোচনা করেছেন এবং এটি ‘বড় পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top