মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৪ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৬:১২

সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর বোমাবর্ষণের মধ্য দিয়ে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত ৪০ দিন ধরে চলার পর ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায়। এই সময়ে উভয় পক্ষের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা বিরাজ করে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন একটি বিবৃতিতে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত ইরানি বাহিনীর হামলায় মার্কিন সেনাদের মধ্যে ১৩ জন নিহত এবং ৪১৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে কেন্দ্র করে গত দুই দশক ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলছিল। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে ২১ দিন ধরে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি।

এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র “অপারেশন এপিক ফিউরি” নামে সামরিক অভিযান শুরু করে। একই সময় ইসরায়েলও “অপারেশন রোয়ারিং লায়ন” নামের অভিযান শুরু করে বলে জানানো হয়।

সংঘাতের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবর আসে। এছাড়া দেশটির শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, ৪০ দিনের সংঘাতে দেশটিতে মোট ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বর্তমানে ৮ এপ্রিল থেকে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সময়ের মধ্যে কোনো শান্তিচুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে তিনি আগ্রহী নন বলে ইঙ্গিত দিয়েছেন।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top