জুলাইয়ে চালু হচ্ছে শহীদ আনাস হলের নতুন ব্লক, শুরু আবাসিকতার আবেদন
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:০০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের নির্মাণাধীন নতুন ব্লক আগামী জুলাই মাসে চালু করা হবে। এ লক্ষ্যে আগাম আবাসিকতার জন্য আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হল কর্তৃপক্ষ। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (২৯ মার্চ) হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে। আবেদন ফি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড, ইবি শাখায় নির্ধারিত রশিদের মাধ্যমে ২০০ টাকা জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, হল পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের অনুলিপি এবং সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদের জানান, নির্মাণ কাজ শেষ হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে আবেদন সময় বাড়ানো হয়েছে। ঠিকাদার জুন মাসেই ভবন হস্তান্তরের আশ্বাস দিলেও জুলাইয়ের শেষ নাগাদ শিক্ষার্থীদের জন্য ব্লকটি উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, নতুন ব্লকে প্রায় ৫০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি আসন খালি থাকলে পুরাতন ব্লকেও শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হতে পারে। শিক্ষার্থীদের জন্য একটি সহনশীল ও বন্ধুত্বপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।