মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

মৌলভীবাজারে মাইক্রোবাস–সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:৫৬

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার আগে শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালাপুর ইউনিয়নের সিরাজনগর সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০), তিনি শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া এলাকার বাসিন্দা। বাকি দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top