কমলনগরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৩:৩৫
লক্ষ্মীপুরের কমলনগরে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় মোটরসাইকেল ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে উপজেলার হাজিরহাট বাজারের মসজিদ গলি এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
ভুক্তভোগী সাংবাদিক শরীফুল ইসলাম জানান, তিনি উপজেলার হাজিরহাট বাজারের মসজিদ গলিতে নিজের ফার্মেসির সামনে তার লাল রঙের মোটরসাইকেলটি রেখে কাজে ব্যস্ত ছিলেন। পরে বিকেল চারটার দিকে গিয়ে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই।
পরবর্তীতে আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, লাল শার্ট পরিহিত এক যুবকসহ তিনজন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পূর্বদিকে চলে যায়। পরে তারা ক্ষেতের মধ্য দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ওই যুবকের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় দুটি পৃথক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।