মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

টেকনাফের পাহাড়ে তিনজনের মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৬

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা পাহাড়ে কাজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, স্থানীয় কিছু লোক পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরই বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top