সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

পাবনা প্রতিনিধি | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৬:৩৩

ছবি: সংগৃহীত

বিয়ের আয়োজন, আনন্দ আর উৎসবের প্রস্তুতি- সবই ছিল শেষ পর্যায়ে। কিন্তু এক মুহূর্তে সেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় গভীর শোকে। বিয়ের আগের দিন নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।

নিহত যুবক জুলফিকার আলী জিল্লুর, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা আনসারুল হক প্রামাণিকের ছেলে। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরে তার বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নাটোরের বনপাড়া এলাকা থেকে বোন ও ভগ্নিপতিকে আনতে নিজ বাড়ি থেকে প্রাইভেটকারে রওনা হন তিনি। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জুলফিকার আলী জিল্লুরের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বনপাড়া মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top