সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৬:৩৯

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতা প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সভাপতি।

পরিবারের দাবি, রাতের দিকে চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে প্রকৌশলী ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগম দুই পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় হামলাকারীরা ওসমানের বাবা রশিদ আহমদকেও মারধর করে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মা আছিয়া বেগম স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top