শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

চাঁদা চেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, একমাস পর সেই চাঁদাবাজ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৫:১৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর চন্দনপুরা এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় এক মাস পর সন্দেহভাজন এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী থানার একটি এলাকায় অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে হাটহাজারীর মাদার্শা এলাকা থেকে সৈয়দ মো. মুজিবুল হক নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ছয়টার দিকে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

ঘটনার পর ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরাই এ হামলা চালায়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top