কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৩:৩৫
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ির পাশে রেললাইনে শুয়ে পড়েন। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেন তার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।