বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

আটক এক

মেহেরপুরে অবৈধভাবে মজুত ৫ হাজার লিটার ডিজেল জব্দ

মেহেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮

ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় আবু সুফিয়ান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।


আটক আবু সুফিয়ান দক্ষিণ শালিকা গ্রামের সুরত আলীর ছেলে এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী।


বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা ইউনিয়নের ওই এলাকায় অভিযান পরিচালনা করে মেহেরপুর সদর থানা পুলিশ। অভিযানে আবু সুফিয়ানের বসতবাড়ি থেকে ২৭টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।


মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু সুফিয়ান অবৈধভাবে ডিজেল মজুত করে তা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। তবে অভিযানের সময় তিনি জ্বালানি মজুদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।


তিনি আরও জানান, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top