শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পলাশে দিনে-দুপুরে চুরি, স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকা লুট

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১১:৫৯

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির সদস্যরা অন্যত্র গেলে সুযোগ পেয়ে সংঘবদ্ধ চোরচক্র স্বর্ণালঙ্কারসহ নগদ ৫ লাখ টাকা লুটে নিয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিন টেঙ্গরপাড়া গ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটন জানান, সকাল ৯টায় তিনি পরিবারসহ গাজীপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন।

তার ছোট ছেলে বিকেল ৫টায় বাড়িতে গেলে দেখেন ঘরের তালা খোলা। ভেতরে প্রবেশ করে তিনি দেখেন স্টীলের আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

চোরচক্র আলমারিতে থাকা স্বর্ণের চেইন, আংটি, চুড়িসহ ৫ ভরি সমপরিমাণ স্বর্ণালঙ্কার এবং ব্যবসায়ের নগদ ৬ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, দিনের মধ্যে এ ধরনের চুরির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ইউসুফ মিয়া জানান, ভুক্তভোগীর বাড়িতে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top