পায়ে ধাক্কা লাগায় শিশুকে গলাকেটে হত্যা করলো চাচী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৫:২৭
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা-এ অঙ্কিত বর্মন (৩) নামে এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যার দায় শিশুটির চাচী ফুলরানি বর্মন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
মৃত শিশুটি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে। কয়েকদিন আগে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন তার দাদি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের সন্তানের সঙ্গে খেলতে গিয়ে অঙ্কিতের সঙ্গে ঝগড়া বাধে এবং পরে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে পাশের ঘরে নিয়ে গলাকেটে হত্যা করেন ফুলরানি বর্মন।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে এবং চারজনকে আটক করে, তারা হলেন- অঙ্কিতের চাচা রাজন চন্দ্র বর্মন, চাচী ফুলরানি বর্মন, আত্মীয় সুকুমার বর্মন ও তার স্ত্রী মায়ারানি বর্মন। জিজ্ঞাসাবাদে ফুলরানি বর্মন হত্যার দায় স্বীকার করেন।
পুলিশ জানায়, অঙ্কিতের বাবা সাগর বর্মন হত্যার মামলা দায়ের করেছেন। আদালত চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানিয়েছেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।