নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২২
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি জানার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করবে পুলিশ।
বিস্তারিত আসছে...
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।