ভিভোর নতুন স্মার্টফোনে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, দাম কত
তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫
স্মার্টফোন বাজারে নতুন মডেল নিয়ে এসেছে ভিভো। ব্যাটারি লাইফ ও পাতলা ডিজাইনের সমন্বয়ে তৈরি এই নতুন ফোনটি মূলত দীর্ঘ সময় ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
নতুন এই ফোনে ব্যবহার করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্লু ভোল্ট ব্যাটারি। একবার পূর্ণ চার্জে এটি টানা প্রায় ৪৩ ঘণ্টা ভিডিও দেখা, ১৯ ঘণ্টা নেভিগেশন ব্যবহার কিংবা ১৩ ঘণ্টা পর্যন্ত ছোট ভিডিও দেখা সম্ভব বলে দাবি করা হয়েছে।
দ্রুত চার্জের জন্য এতে রয়েছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।
এছাড়া বিশেষ পাওয়ার সেভার মোডে মাত্র ৫ শতাংশ চার্জ থাকলেও প্রায় ১৫৭ মিনিট কথা বলা বা দীর্ঘ সময় স্ট্যান্ডবাই রাখা যায়। সম্পূর্ণ চার্জে এই মোড ব্যবহার করলে ফোনটি কয়েক দিন পর্যন্ত টিকে থাকতে পারে বলে জানানো হয়েছে।
ফোনটিতে রয়েছে দেড় কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, যা উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর এবং আধুনিক অপারেটিং সিস্টেম।
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, যার সঙ্গে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা যুক্ত আছে।
এতে ৩০ গুণ পর্যন্ত জুম সুবিধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচারও রয়েছে, যা ছবি ও ভিডিওকে আরও উন্নত করবে।
বাংলাদেশে ফোনটি দুইটি সংস্করণে পাওয়া যাচ্ছে, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ: ৫৬ হাজার ৯৯৯ টাক্, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ: ৬৫ হাজার ৯৯৯ টাকা
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও আধুনিক ফিচারের কারণে ফোনটি কনটেন্ট দেখা, ভ্রমণ কিংবা ভারী ব্যবহারের জন্য উপযোগী বলে মনে করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।