পদ্মা নদীতে নৌ পুলিশের টহলদলে হামলা, ইনচার্জসহ ৫ জন আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৪৪

সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশের একটি টহলদলের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ইনচার্জসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনায় নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।

আহত অন্য পুলিশ সদস্যরা হলেন ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top