বাস-ট্রাক ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত বৃহস্পতিবার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৫:৪০
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের সড়ক পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহনের নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকের সভায় ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, বর্তমানে পরিবহন খাত ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো এবং ডলারের মূল্যবৃদ্ধির ফলে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পরিবহন মালিকদের মতে, এই পরিস্থিতিতে খাতটির স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করা জরুরি। এজন্য তারা সরকারের কাছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।