বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা সোমবার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫৭

সংগৃহীত

চলতি ফেব্রুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিএআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কিত নির্দেশনা বিকেল ৩টায় প্রকাশ করা হবে।

সোমবার একই সঙ্গে অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে। এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়। একই দিন অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়; মূসকসহ দাম প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা, যা আগের তুলনায় ২ টাকা ৪৮ পয়সা বেশি ছিল।

নতুন দাম ঘোষণা হওয়ার পরই ভোক্তাদের জানানো হবে, যা গ্যাস ব্যবহারকারীদের মাসিক বাজেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top