আজকের স্বর্ণের দাম: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার নির্ধারিত এ দাম শনিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)–এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য:, ২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।