রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

৪ দফা কমার পর আবারও স্বর্ণের দাম বৃদ্ধি, ভরিতে বেড়েছে ২,১৫৮ টাকা

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৪:০৮

স্বর্ণ । ফাইল ছবি
 

টানা চার দফা মূল্য হ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। ফলে আজ রোববার (৩ মে) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে এই নতুন দরেই।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে একই দিন (৩০ এপ্রিল) সকালে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যা বাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top