রমজানে ২০ পরিবারের পাশে দাঁড়ালেন পিয়া জান্নাতুল
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭
মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল আবারও আলোচনায়। সম্প্রতি ব্যারিস্টার সুমন–কে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হন। সেই রেশ কাটতে না কাটতেই সামনে এলো তার আরেক মানবিক উদ্যোগের খবর।
চলতি পবিত্র রমজান মাসে ২০টি অসচ্ছল পরিবারের পুরো মাসের বাজারের দায়িত্ব নিয়েছেন পিয়া জান্নাতুল। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে পিয়া লেখেন, “এই পবিত্র রমজানে ২০টি পরিবারের পুরো মাসের বাজারের দায়িত্ব আমি নিয়েছি। কিভাবে তা জানতে চাইলে কমেন্টে জানাবেন।”
তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। পোস্টের মন্তব্য ঘরে অনেকেই তার মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রশংসা করেছেন। রমজানের মতো সংযম ও সহমর্মিতার মাসে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় বলেই মনে করছেন নেটিজেনরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।