এবার সাতপাকে বাঁধা পড়ছেন শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৫:৪০
দক্ষিণী সিনেমার পর এবার বলিউডে বিয়ের খবরে উৎসবের মেজাজ। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমের পর শ্রদ্ধা কাপুর শিগগির চিত্রনাট্যকার রাহুল মোদি-র সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন।
উদয়পুরে সাবেক ঢঙের একটি আয়োজনে বিয়ে সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। খবরটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা শ্রদ্ধাকে জীবনের নতুন অধ্যায়ের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে শ্রদ্ধার ব্যক্তিগত জীবন নিয়ে বহু গুঞ্জন উঠেছিল, তবে এবার রাহুলকে নিয়ে কোনো সমস্যা নেই বলে জানা গেছে।
কাজের দিক থেকে শ্রদ্ধা সম্প্রতি ‘স্ত্রী ২’-এ রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধেছেন, এছাড়া তিনি ‘জুটোপিয়া ২’-এর হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছেন। চলতি বছরে ‘পাহাড়পাঙ্গিরা’, ‘নাগিন’ এবং ‘স্ত্রী-৩’-এর মতো নতুন প্রজেক্টও আসছে।
বলিপাড়া ব্যস্ততার মধ্যেও এখন শ্রদ্ধার বিয়ের গুঞ্জনই আলোচনার কেন্দ্রবিন্দু।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।