শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

যারা খেয়েদেয়ে কাজ পান না, তারাই নেতিবাচক মন্তব্য করে:শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:০৪

সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন চ্যালেঞ্জে নামছেন। ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-এ তাকে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যাল চরিত্রে দেখা যাবে। দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে এমন চরিত্র পাওয়াকে তিনি নিজের জন্য বড় আশীর্বাদ হিসেবে দেখছেন।

শ্রাবন্তী বলেন, “অভিনয়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই চরিত্রে ঢুকেছি।” এই চরিত্রের মাধ্যমে তিনি কেবল বাণিজ্যিক নায়িকার খোলস ছাড়িয়ে নিজেকে নতুনভাবে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওজন ও ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলিংয়ের প্রসঙ্গেও শ্রাবন্তী কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, “যারা খেয়েদেয়ে কাজ পান না, তারাই নেতিবাচক মন্তব্য করে।” তিনি মনে করেন মানসিক শান্তি বজায় রাখা অভিনয়ে টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি।

অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী শিগগিরই প্রযোজনায়ও হাত আজমাতে চান। থ্রিলার বা রোমান্টিক ঘরানার সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও এখন মূলত অভিনয়েই ব্যস্ত। পাশাপাশি ভালো প্রস্তাব পেলে হিন্দি ওটিটিতেও কাজ করতে আগ্রহী তিনি।

শ্রাবন্তী আরও জানিয়েছেন, “ক্যারিয়ারের এই পর্যায়ে আর কেবল নাচ-গানের চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাই না। নিজেকে ভেঙে নতুন করে গড়ার খিদে এখনো আমার মধ্যে আছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top