শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অভিনয়ের জন্য বাবা-মায়ের প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়: তৃণা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:০৫

সংগৃহীত

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা দীর্ঘদিন ধরে দর্শককে মুগ্ধ করছেন তার সাবলীল সংলাপ, হাসি-কান্না এবং প্রাণবন্ত অভিনয়ে। কিন্তু এই আলো-ঝলমলে সাফল্যের আড়ালে লুকিয়ে আছে তার এক ব্যক্তিগত কষ্ট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃণা জানান, অভিনয় জগতে আসা তার পরিকল্পনার অংশ ছিল না, আর তার পরিবারও বিনোদন জগতের সঙ্গে কখনো যুক্ত ছিলেন না। প্রথম এই পেশায় আসার পর থেকেই বাবা-মায়ের প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছে তাকে। এখনো, দশ বছর পরেও পুরোপুরি স্বীকৃতি পাননি তিনি।

তৃণা বলেন, “বাবা-মা আজও খুশি নন। কাজ শেষ করে দেরি করে বাড়ি ফিরলে এখনও বলার থাকে—‘কী করিস এসব?’”

তৃণা আরও জানান, “আমি এখন বড় হয়েছি। তারা যেমন আমাকে স্পেস দেন, আমি তেমনই দিই। রাগ বা বিরোধকে সময় দিলে সব ঠিক হয়ে যায়।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top