বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদে বড় পর্দার রণবীরের ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৮:৩২

সংগৃহীত

ঈদুল ফিতরের আনন্দকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে রণবীর সিংয়ের অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’, যা মুক্তির মাত্র তিন মাসে পুরো উপমহাদেশে সমালোচক ও দর্শকদের মন জয় করেছে। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-অ্যাকশন সিনেমা শুধু ভারতেই নয়, আশেপাশের দেশেও শোরগোল সৃষ্টি করেছে।

সিক্যুয়েলে দর্শকদের জন্য বড় চমক হিসেবে হাজির হয়েছেন ইয়ামি গৌতম। তিনি একটি বিশেষ ‘ক্যামিও’ চরিত্রে উপস্থিত থেকে সিনেমার উত্তেজনা ও চমক দ্বিগুণ করেছেন। রণবীর সিংয়ের রোমাঞ্চকর অবতার ও ইয়ামির সংযোজন মিলিয়ে কাহিনিকেও এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।

ইয়ামি গৌতমের শক্তিশালী অভিনয় বরাবরই প্রশংসিত। তবে সমালোচকেরা এই কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এটি আদিত্য ধরের ব্যক্তিগত সম্পর্কের কারণে পাওয়া সুযোগ; পরিচালক নিজে ও তার পরিবার সংক্রান্ত নিয়োগকেই তারা ‘নেপোটিজম’ হিসেবে দেখছেন।

ক্যামিও চরিত্রের ব্যাপারে নির্মাতারা আগে থেকে বিস্তারিত প্রকাশ না করায় দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ আরও বাড়ে। সিনেমা মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ক্লিপ শেয়ার হচ্ছে, কিন্তু আদিত্য ধর দর্শকদের স্পয়লার এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।

ঈদ উপলক্ষে বড় পর্দায় হাজির ‘ধুরন্ধর ২’ দর্শকদের জন্য রোমাঞ্চ ও চমকের এক অভিজ্ঞতা হয়ে উঠেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top