বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

‘বাহুবলি’ তারকা আনুশকা শেঠি বিয়ে করতে যাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৮:৩৪

সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরেই তার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, আর এবার ৪৪ বছর বয়সে তিনি বিয়ের পিঁড়িতে বসার পথে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আনুশকা শেঠি পরিবারের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহের বিষয়টি চলছে। দুই পরিবারের মধ্যে আলোচনা ইতিমধ্যেই জোরকদমে চলছে। তবে বিয়ের আনুষ্ঠানিক বিবরণ বা ব্যবসায়ীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

‘বাহুবলি : দ্য বিগিনিং’ ছবির পর আনুশকার জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছিল। প্রভাসের সঙ্গে তার রসায়ন ভক্তদের মনে জায়গা করে নিয়েছিল। দীর্ঘদিন ধরে তাদের রসায়ন নিয়ে নানা গুজব ছড়িয়েছিল, কিন্তু বাস্তবে আনুশকা এখন নিজস্ব সিদ্ধান্তে বিয়ের পরিকল্পনা করছেন।

সূত্রের খবর, বিয়ে হবে একেবারেই ঘরোয়া পরিবেশে, কেবলমাত্র ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে। অনুরাগীরা এখন মুখিয়ে রয়েছেন আনুশকার বিয়ের দিন জানার জন্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top