রাহুলকে স্মরণ করে জয়ার আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৯:২৪
টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার বিনোদন অঙ্গনে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা রোববার (২৯ মার্চ) শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।
তার মৃত্যুতে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি রাহুলকে স্মরণ করে লিখেছেন, “রাহুল অরুণোদয় ব্যানার্জি এক অপরিসীম মগ্ন মানুষ, চির নিদ্রায় এক অনন্য শিল্পী। এ যেন ভাবতেই পারা যায় না…”
জয়া জানান, ঝরা পালক সিনেমার মাধ্যমে রাহুলের সঙ্গে তার প্রথম ও শেষ কাজের অভিজ্ঞতা হয়েছিল। সেখানে কবি জীবনানন্দ দাশ-এর চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল। তিনি বলেন, চেহারায় মিল না থাকলেও অভিনয়ের গভীরতায় রাহুল যেন জীবনানন্দের কবিতার স্রোতকে জীবন্ত করে তুলেছিলেন।
জয়ার ভাষায়, অভিনয়, ব্যক্তিত্ব ও লেখনী—সব ক্ষেত্রেই রাহুল ছিলেন নির্মেদ, মায়াময় ও স্পষ্ট এক শিল্পী, যার গভীরতা তাকে মুগ্ধ করেছিল।
এছাড়া এই কঠিন সময়ে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-কে সাহস জুগিয়েছেন জয়া। তিনি লিখেছেন, “প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম। এই ঝড়ের দিনে নিজেকে সামলে রেখো, আগলে রেখো সহজকে। অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।