জ্বালানি সংকটে টানা ৩ দিন অনলাইন ক্লাসের নির্দেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৮:০৪
জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, চলমান জ্বালানি সংকটের কারণে শিক্ষা কার্যক্রম চালু রাখতে অনলাইন ও অফলাইন—দুই ধরনের ব্যবস্থার কথা বিবেচনা করা হচ্ছে।
কোন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করা হবে—এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। মন্ত্রী বলেন, “আমরা এখনও সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব কীভাবে সামাল দেওয়া যায়, সে বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানানো হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।