মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

মীর মুগ্ধের বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৮:২৪

সংগৃহীত

জুলাই গণআন্দোলনের শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বর্তমানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে মীর মুস্তাফিজুর রহমানের সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয় এবং তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে বলে জানানো হয়।

হাসপাতালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, গত সোমবার মীর মুস্তাফিজুর রহমানের হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top