শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

রাশমিকা-বিজয়ের ঘরে কি আসছে নতুন অতিথি?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৫:২৫

সংগৃহীত

ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা-এর বিয়ে হয়েছে মাত্র মাস খানেক আগে। এ সময়ে রাশমিকা সামাজিক মাধ্যমে একটি রহস্যময় অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেছেন, যা ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ এবং একজন নারী দাঁড়িয়ে আছেন, পাশে সূর্যমুখীর মতো কার্টুন চরিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘নাও ইটস আস থ্রি’ (‘আমরা এখন দুই থেকে তিন’), সঙ্গে একটি ভালোবাসার ইমোজি। এই পোস্টকে ভক্তরা নতুন অতিথির ইঙ্গিত হিসেবে দেখছেন, অর্থাৎ জুটিটি সম্ভবত বাবা-মা হতে চলেছেন।

তবে বিষয়টি নিয়ে এখনও দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুর-এ বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের এক মাস পূর্ণ হওয়ায় তারা অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে পূজা দিয়েছেন।

নেটিজেনদের মধ্যে এ পোস্টকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটি নতুন কাজের প্রচারণা হতে পারে বলেও ধারণা করছেন, কারণ পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামে একটি ক্রিয়েটিভ অ্যাকাউন্ট ট্যাগ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top