শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ঘর সাজানোর স্বপ্নে বিভোর মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩

সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউইয়র্কে সময় কাটাচ্ছেন ভ্রমণ, শপিং এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে দেশে ফেরার পরের পরিকল্পনা নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি।

মাহি লিখেছেন, দেশে ফিরে নিজের ঘর নতুন করে সাজাতে চান তিনি। বিছানার পাশে প্রিয় ফুল রাখা, অবহেলায় পড়ে থাকা টেরেসটি গুছিয়ে সন্তান ফারিসের খেলাধুলার উপযোগী করে তোলার ইচ্ছার কথাও জানান।

এছাড়া খোলা বারান্দায় নানা ধরনের গাছ লাগিয়ে রাতে গান শুনতে শুনতে এক কাপ কফি উপভোগ করার স্বপ্নও তুলে ধরেন এই নায়িকা। শুধু তাই নয়, প্রতি শুক্রবার টেরেসে মাটির চুলায় রান্না করা, সেই খাবার নিয়ে কখনো নদীর পাড়ে আবার কখনো গ্রামের প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর পরিকল্পনাও করেছেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে মাহি জীবনের সৌন্দর্য নিয়ে নিজের উপলব্ধি প্রকাশ করে লিখেছেন, জীবন থেকে দূরে না গেলে জীবনের আসল সৌন্দর্য বোঝা যায় না।

তার এমন সহজ-সরল জীবন ভাবনা ও আবেগঘন পরিকল্পনা ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top