‘বনলতা এক্সপ্রেস’ না করায় আফসোস তানজিকা আমিনের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪
এবারের ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস তৃতীয় সপ্তাহ পেরিয়েও দর্শকপ্রিয়তার দৌড়ে এগিয়ে চলছে। দেশ-বিদেশে প্রশংসা কুড়ানো এই ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর।
তবে এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
তানজিকা জানান, শুরুতে সিনেমাটির জন্য যে চরিত্রটি তাকে প্রস্তাব করা হয়েছিল, সেটি খুব বেশি বিস্তৃত ছিল না। তাই তিনি মনে করেছিলেন, এতে কাজ না করলেও বড় কোনো প্রভাব পড়বে না।
তার ভাষায়, “আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন চরিত্রটি সেভাবে দাঁড়ায়নি। মনে হয়েছিল আমি না করলেও কারও ক্ষতি হবে না। কিন্তু এখন সিনেমাটি দেখে মনে হয়—কী বড় সুযোগটাই না হারালাম!”
মুক্তির পর একাধিকবার সিনেমাটি দেখে আফসোস আরও বেড়েছে বলেও জানান তিনি। “লজ্জা লাগে নিজের কাছে—কেন যে করলাম না! এটা আমার জন্য সত্যিই দুঃখজনক,” বলেন এই অভিনেত্রী।
এদিকে নিজের আত্মবিশ্বাস নিয়েও অকপট তানজিকা। মজার ছলে বলেন, “আমার আত্মবিশ্বাস এতটাই বেশি, মাঝে মাঝে মনে হয় আমি রানি ভিক্টোরিয়া। হাজার মানুষের মধ্যেও আমি নিজের ওপর ভরসা রাখতে পারি।”
তানজিকার এই স্বীকারোক্তি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।