আজ সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৫:৪১
বৃষ্টির কারণে শুটিং বন্ধ—আর সেই ফাঁকা সময়টাকেই দারুণভাবে কাজে লাগালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গাজীপুরের পুবাইলে ‘লাভ স্টেশন’ নাটকের শুটিং চলাকালে হঠাৎ বৃষ্টিতে কাজ থেমে গেলে, ফেসবুক লাইভে এসে সহকর্মীদের নিয়ে মজার এক পরিবেশ তৈরি করেন তিনি।
লাইভে দেখা যায়, ক্যামেরা-লাইট বন্ধ থাকলেও কেউ বসে নেই। কেউ মোবাইলে রিল বানাচ্ছেন, কেউ আবার নিজের মতো করে লাইভ করছেন। হাস্যরসের ভঙ্গিতে মৌসুমী বলেন, “দেখুন, শুটিংয়ে কে কী করছে—আজ সবার মুখোশ ফাঁস করব।” তার এই মজার মন্তব্যে সেটে উপস্থিত সবাইও যোগ দেন হাসিতে।
জানা গেছে, নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ। বৃষ্টির এই বিরতিতে তাকেও আরাম করে সময় কাটাতে দেখা যায়।
লাইভে আরও একটি মজার তথ্য শেয়ার করেন মৌসুমী হামিদ। তিনি জানান, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আয় হয়েছে—যা আগে তার জানা ছিল না। পরে চিত্রগ্রাহক শামসুল ইসলাম লেলিন তাকে জানান, তার অ্যাকাউন্টে জমা হয়েছে ১৭৫ ডলার। বিষয়টি জেনে বেশ উচ্ছ্বসিত হয়ে মৌসুমী মজা করে বলেন, “এই টাকা তুলতে পারলে সবাইকে নিয়ে হাঁস-খিচুড়ি পার্টি দেব!”
বৃষ্টির বাধা পেরিয়ে এমন হাসি-ঠাট্টার মুহূর্তই যেন শুটিং ইউনিটে এনে দেয় ভিন্নরকম প্রাণচাঞ্চল্য।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।