শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর টিজার প্রকাশ, পর্দায় ঝড়ের আভাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৭:০৯
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ্যে এসেছে ঢালিউড তারকা শাকিব খান-এর নতুন সিনেমা রকস্টার-এর অফিসিয়াল টিজার। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস।
নিজের পোস্টে শাকিব খান লিখেছেন, “একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।” মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন ও শক্তিশালী লুকে—কখনো কনসার্টের মঞ্চে, আবার কখনো অ্যাকশন দৃশ্যে।
টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি মূলত একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার, যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও উত্থান-পতনের গল্প তুলে ধরা হবে।
সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। প্রযোজনা করছে সান মোশন পিকচার্স লিমিটেড। চিত্রনাট্য ও সংলাপ রচনায় কাজ করেছেন নুসরাত মাটি, অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
এছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অজয় কুমার কুন্ডু। সিনেমাটির পোশাক পরিকল্পনা, মেকআপ, ক্যামেরা ও সম্পাদনায় আন্তর্জাতিক মানের টিম কাজ করেছে বলে জানা গেছে।
টিজারের শেষ অংশে জানানো হয়েছে, এটি শুধু একটি “জ্যামিং সেশন”—অর্থাৎ সামনে আরও বড় টিজার ও চমক আসছে।
ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকায় ভক্তদের মধ্যে এখন থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকে এটিকে ঈদের অন্যতম বড় আকর্ষণ হিসেবে দেখছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।