মা হারালেন জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৪০
জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান-এর মা রৌশনারা আজিজ ইন্তেকাল করেছেন। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সন্ধ্যায় হাসান আর্ক ব্যান্ডের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। পোস্টে বলা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো হচ্ছে যে, হাসানের শ্রদ্ধেয় মা রৌশনারা আজিজ দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এতে আরও বলা হয়, মায়ের বিদায় একজন সন্তানের জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই শোকের সময়ে হাসান ও তার পরিবারের প্রতি ব্যান্ড পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।
এদিকে আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান এক পোস্টে রৌশনারা আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
শিল্পী ও সংগীত অঙ্গনে এই খবরে শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।