‘আমি পার্ট টাইম শিক্ষিকা, ফুল টাইম রাজনীতিবিদ’: ট্রলের জবাবে ঢাবি শিক্ষিকা মোনামী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী) তাকে নিয়ে করা ট্রলের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। এক ট্রল তাকে ‘পার্ট টাইম শিক্ষিকা, ফুল টাইম রাজনীতিবিদ’ বলে কটাক্ষ করার কথা উল্লেখ করেন তিনি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।
শেহরিন আমিন ভূঁইয়া ওই পোস্টে লেখেন, ‘তিনি কি জানেন না? আমি পার্ট টাইম শিক্ষিকা, ফুল টাইম রাজনীতিবিদ আর ওভার টাইম তারকা?’
এর আগে এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আপনারা যতই আমাকে নিয়ে আজেবাজে কনটেন্ট বানান, যাই করেন, আমার জীবনের আসল কনটেন্ট এতো সুন্দর, শান্তির আর ভালোলাগার মতোন যে আমাকে নেতিবাচক কোনোকিছুই স্পর্শ করে নাহ।’
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।