বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

পাবনায় ভুয়া জেলা ও দায়রা জজ গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৪:১২

সংগৃহীত

পাবনার ঈশ্বরদী থানায় এক ব্যক্তি ভুয়া জেলা ও দায়রা জজ পরিচয় দিয়ে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সৈয়দ জিয়া পির মোহাম্মদ আলী, যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি এক মধ্যবয়সী নারীকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন এবং নিজেকে যশোর জেলার সহকারী জজ পরিচয় দিয়ে রেস্ট হাউসের কক্ষ ও যশোরগামী ট্রেনের টিকিটের ব্যবস্থা চান।

ওসি মো. মমিনুজ্জামান জানান, তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখে পুলিশ পরিচয় যাচাই করলে দেখা যায়, তিনি কোনো বিচারক নন। ভুয়া পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার উদ্দেশ্যই ছিল তার। পরিস্থিতি বুঝে সঙ্গে থাকা নারীটি চলে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কাজ করতেন, কিন্তু নৈতিক স্খলনের কারণে চাকরি হারান। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top