সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:৩৭

সংগৃহীত

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ সোমবার (৩০ মার্চ) সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর সাবেক সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন আদালত। আবেদনে বলা হয়, মো. মোয়াজ্জেম তার দায়িত্বকালীন সময়ে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। অভিযোগ আছে, অর্জিত অর্থ তিনি সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন।

বর্তমানে তার বিরুদ্ধে মানিলন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তদন্তকারীরা জানান, তিনি যেকোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ যাত্রা রোধ করা একান্ত প্রয়োজন বলে আদালত বিবেচনা করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top