সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:১২
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্তকৃত) মো. আফজাল নাছের (৬১)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালের ৫ নভেম্বর সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। নোয়াখালীর সেনবাগের বাসিন্দা আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।
এর আগে, গত ২৫ মার্চ একই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আরেক বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তিনি ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ছিলেন এবং বর্তমানে রিমান্ডে রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।