সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

আমির হামজা’র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৪:৫৮

সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যায়ন করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজা’র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম, এবং আদালত বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

বাদীর পক্ষের দাবি, মন্ত্রী টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার বক্তব্যের পর মুফতি আমির হামজা তাকে ‘নাস্তিক’ আখ্যায়ন করে আক্রমণ করেন।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং সরকারকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top