ইফতারে তরমুজের শরবত
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮
সারাদিন রোজা রাখার পর পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারের মুহূর্তটাই যেন সবচেয়ে আনন্দের। ইফতারে চাই ভিন্ন কিছু—স্বাদে যেমন হবে আরামদায়ক, তেমনি শরীরের জন্যও উপকারী। তরমুজ সাধারণত গরমের ফল হলেও এখন প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায়। তাই ইফতারের টেবিলে ভিন্ন স্বাদ যোগ করতে সহজেই তৈরি করতে পারেন তরমুজের শরবত।
এই রেসিপি দিয়েছেন আফরোজা খানম মুক্তা। উপকরণ, তরমুজ (বীচি সহ) – ২ কাপ, বিট লবণ – ১ চিমটি, গোল মরিচ গুঁড়া – ১ চিমটি, লেবুর রস – ২ চা চামচ, চিনি – ২ টেবিল চামচ, পুদিনা পাতা – ৫–৬টি , আইস কিউব – প্রয়োজনমতো
প্রথমে তরমুজের খোসা ফেলে গ্রেট করে ছেঁকে নিন। এরপর এর সঙ্গে বিট লবণ, গোল মরিচ গুঁড়া, লেবুর রস, চিনি ও পুদিনা পাতা যোগ করুন। সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ব্লেন্ডারে জুস তৈরি করুন। পরিবেশনের সময় প্রয়োজনমতো আইস কিউব ও পুদিনা পাতা ছড়িয়ে দিন। ঠান্ডা, সুস্বাদু ও সতেজ এই তরমুজের শরবত ইফতারে এনে দেবে বাড়তি প্রশান্তি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।