মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৯

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি দুপুর ১টায় সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেন।

জানাজায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বদলে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে মরদেহবাহী কফিন রাখা হবে। এছাড়া সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top