মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার টেলিফোনালাপ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৮:২৪

সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (৪ জানুয়ারি) এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় দুই নেতা পাকিস্তান–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। একই সঙ্গে বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে মতবিনিময় করেন। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে চলমান গতিশীল পরিস্থিতির মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেন।

এই টেলিফোনালাপকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top