সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় দুই মাসে ২৭৪ ঘটনা, আহত ৪৬০, নিহত ৬

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৩

সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। এর মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ১৬টি, প্রার্থীর ওপর আক্রমণ ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৮৯টি এবং অবৈধ অস্ত্র ব্যবহার ৩টি। এছাড়া হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কাজে বাধা ২৯টি, নির্বাচন সংক্রান্ত অফিস ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি, সংখ্যালঘুদের ওপর আক্রমণ ১টি এবং অন্যান্য ঘটনা ৭০টি।

প্রেস উইংয়ের তথ্যে বলা হয়েছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাসে (২১ ডিসেম্বর ২০২৩–১০ জানুয়ারি ২০২৪) ৫৩৪টি সহিংসতার ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় আহত হন ৪৬০ জন এবং নিহত হন ৬ জন।

তুলনামূলকভাবে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২২ দিনে ৪১৪টি সহিংসতার ঘটনা ঘটেছিল, যেখানে আহত ৭৮০ জন এবং নিহত ২২ জন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের ১২ দিনে ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটেছিল, আহত ৩১৫ জন এবং নিহত ১১৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নির্বাচন সংক্রান্ত সহিংসতার পরিসংখ্যান গত নির্বাচনের সঙ্গে তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top