সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৫

সংগৃহীত

বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম)। আগামী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

মিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের শেষ দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের এই নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল।

এদিকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার জানিয়েছেন, আগামী সপ্তাহে প্রধান পর্যবেক্ষকের সফরের পাশাপাশি বাংলাদেশ-ইইউ কূটনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি মানবাধিকার ও বিচার বিভাগীয় সংস্কার সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে তিনি ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top