কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা ও দুই মেয়েসহ ৩ জনের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে নয়ানগর এলাকার দাগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন উপজেলার একই এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফতে আক্তার।
স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ের সময় একটি বড় গাছ ভেঙে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন চাপা পড়েন এবং পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই এ দুর্ঘটনা ঘটে যায়।
প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।