সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে:স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৫

সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করছেন তা রাজনৈতিক এবং ভোটার টানার উদ্দেশ্যে বলা হচ্ছে।

তিনি এসব মন্তব্য করেন বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। প্রত্যেকে নিজের বক্তব্য রাখবে, পলিটিক্যাল বক্তব্য একেকজন একেকভাবে দেবে।” তিনি আরও বলেন, নির্বাচনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নির্বাচন নিরাপদ করতে সারা দেশে মোতায়েন করা হচ্ছে ১ লাখ সেনাবাহিনী, দেড়লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‌্যাব, ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নেভির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। বডি ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া সুরক্ষা অ্যাপের মাধ্যমে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মিটিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করেন। এছাড়া পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ বিভাগের ছয় জেলার সরকারি ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top